মঙ্গল সূত্রের আক্ষরিক অর্থ "একটি শুভ সুতো" যা কনের গলায় পরিয়ে দেওয়া হয়। এটি সাধারণত একটি কণ্ঠহার, যেটি হলুদ সুতোতে কালো পুঁতি গেঁথে তৈরি করা হয়, সুতোতে হলুদ মাখানো হয়। কখনও কখনও আঞ্চলিক ভিন্নতার উপর নির্ভর করে মঙ্গল সূত্রতে সোনালি, সাদা বা লাল পুঁতিও যোগ করা হয়। এটি মহিলাদের দ্বারা পরিধান করা বিবাহিত অবস্থার প্রতীক। পবিত্র সুতোর ধারণা বহু শতাব্দী ধরে চলে এসেছে, এমনকি সঙ্গম যুগেও বিদ্যমান ছিল। কিন্তু সময়ের সাথে সাথে এই শুভ সুতোর প্রকৃতি বিবর্তিত হয়েছে, এবং বিভিন্ন সম্প্রদায় অনুসারে ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। অ-হিন্দু ধর্মীয় গোষ্ঠী যেমন সিরিয়ান খ্রিস্টানরাও মঙ্গলসূত্র পরিধান করেন, কিন্তু এর সঙ্গে একটি ক্রস লাগানো থাকে। ভারতে এমন অনেক সম্প্রদায় রয়েছেন, যাঁরা মঙ্গলসূত্র ব্যবহার করেন না কিন্তু অন্যান্য বৈবাহিক চিহ্ন পরিধান করেন।

0 Comments